বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন দিলো লোহাগাড়া সোশ্যাল সোসাইটি

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ২০:১৯

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

৬ আগস্ট (বৃহস্প্রতিবার) বিকেলে লোহাগাড়া সোশ্যাল সোসাইটির আয়োজনে উপজেলার সদরে মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক,এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সোশ্যাল সোসাইটির উপদেষ্ঠা আবুল হাসেম এবং সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আরিফুর রহমান।

লোহাগাড়া উপজেলা সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে ধারাভাষ্যকার ও সংগঠক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান,মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইন্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

সুপ্রভাত চট্টগ্রাম/রায়হান