লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট (বৃহস্প্রতিবার) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমু্ল মোস্তফা আমিনের নেতৃত্বে বিশাল বিজয় র্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাশাবি প্রাঙন থেকে শুরু হয়ে মহাসড়ক হয়ে বটতলী মোটর স্টেশনের বেস্ট চৌধুরী প্লাজা এলাকা পদক্ষিণ করে শেষ করা হয়।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুপ্রভাত চট্টগ্রাম/রায়হান
