রায়হান সিকদার,লোহাগাড়াঃ
উন্নয়নের ধারা অব্যহত রাখতে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসি। ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য নাজিম চেয়ারম্যানকে প্রাধান্য দিতে চান এলাকার মানুষ। তাই আধুনগরবাসী আগামীতে চাইলে তিনি পুণরায় এলাকার মানুষের সেবক হয়ে কাজ করতে চান।
জানা গেছে, বিগত বছর গুলোতে ওই ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করতে নিরলসভাবে কাজ করেছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ,নাজিম উদ্দিন। তিনি যেকোন সময় ইউনিয়নের গরীব-দু:খী মানুষের পাশে রয়েছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা তিনি ইউনিয়নবাসিকে পাইয়ে দিতে কাজ করেছেন। তার সেবার প্রতি এলাকার মানুষও সন্তোষ্ঠ বলে জানা গেছে। এর পাশাপাশি ইউনিয়নের প্রত্যান্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন রাস্তা পাকাকরণ, নতুন রাস্তা নির্মাণ, টিউবওয়েল স্থাপন, কালভার্ট নির্মানসহ ব্যাপক উন্নয়নে কাজ করার জন্য,প্রচেষ্ঠা চালিয়েছেন । তাই ইউনিয়নে তার সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি পুণরায় সেবক হয়ে থাকতে চান আধুনগরবাসীর পাশে।
বিশেষ করে তার চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন দুর্যোগে বন্যা হওয়ার শুরুতেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকেই প্রশংসীতও হয়েছেন। ভালো কাজগুলোকে এলাকার মানুষ মূল্যায়ন করে এটা তার কাছে বড় প্রাপ্তি ।
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন তার পরিষদে বিভিন্ন এলাকার মানুষকে শালিসী বৈঠকের মাধ্যমে ন্যায় বিচার উপহার দিতে কাজ করেছেন।
ওই ইউনিয়নের আবদুল মালেক, সমশুল ইসলাম, কাইছার ও লায়লা বেগমসহ বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা প্রতিবেদককে বলেন, ‘বর্তমান এই চেয়ারম্যান আমাদের রাস্তাঘাট, কালভার্ট, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, বিধবা ভাতাসহ সবধরনের কাজে সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করেছেন। তিনি আমাদের সুখে-দুখে ইউনিয়ন বাসীর পাশে ছিলেন এবং আছেন। এইজন্য আমরা তাকেই পুনরায় চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।’ ইউনিয়নবাসী বর্তমান চেয়ারম্যানের উপরই আস্থা রাখতে সক্ষম হয়েছেন।
এ ইউনিয়নের মানুষ কৃষক, ব্যবসায়ী,প্রবাসী ও সরকারি চাকরিজীবি ও দিনমজুরও রয়েছে। যারা এই এলাকায় কৃষি কাজের উপর নির্ভর করে এবং মাঠে পরিশ্রম করে ফসল ফলায়।এসব মানুষগুলোর আস্থা অর্জন করেছেন বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন। বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ,নাজিম উদ্দিন দীর্ঘ ৫ বছর ধরে সফল চেয়ারম্যান হিসেবে তিনি সাধারণ মানুষের মন জয় করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি ২০২০ সালে অক্টোবর মাসে তিনি আধুনগরবাসীর গণরায়ে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন।
চেয়ারম্যান নাজিম উদ্দিনের বাবা মরহুম বাদশা মিয়া প্রকাশ ফুটবল বাদশা হিসেবে খুব জনপ্রিয় ছিলেন। তার বাবাও জনপ্রতিনিধি না হলেও এলাকার মানুষের পাশে থেকে কাজ করে গেছেন।
উন্নয়নের বিষয়টি নিয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন বলেন, ২০২০ সালে অনেক প্রত্যাশা নিয়ে জনগণ আমাকে ভোট দিয়েছেন ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও মানুষের পাশে থাকার জন্য। আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম।
আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। দেখার মালিক আল্লাহ। যে কয়েক দিন বেঁচে আছি ততদিন যেনো জনগনের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করতে পারি। এটিই আমার আশা। ভোট জনগণের হাতে, তারা যাকে খুশি তাকে ভোট দিবে, তবে আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে উপকারের চেষ্টা করছি। তবে জনগণ আমার কথায় যাতে কষ্ট না পায় তার জন্য সর্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন,আমি নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বরাদ্ধ এনে প্রায় সবগুলো রাস্তাই বর্তমানে পাকা করা হয়েছে। আগামী ইউপি নির্বাচনে জনগণের ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমার ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ নানা অপরাধমুলক কর্মকান্ডকে রোধ করবো। এর পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য ও কৃষির উন্নয়ন ঘটিয়ে আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন প্রানপ্রিয় আধুনগরবাসীর কাছে দোআ, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
