চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের সাথে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

রায়হান সিকদার, লোহাগাড়া প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৩

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ সেপ্টেম্বর (রবিবার) জেলা পরিষদ সম্মেলন কক্ষ আয়োজিত জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান (শামীম) এর সাথে দক্ষিণ জেলাধীন লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ শাখার নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল শুভেচছা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রুবেল দেব, দক্ষিণ জেলাধীন লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সেক্রেটারি সুজন কান্তি সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে চলমান শান্তি সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গোৎসব- ২৬ যাতে আনন্দময় পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সহযেোগীতা কামনা করেন। জেলা পরিষদ প্রশাসক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদেরকে সবধরণের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।