চুনতি ইউপি নির্বাচনে ৭নম্বর ওয়ার্ডে মেম্বার পদে বেশ আলোচনায় ব্যবসায়ী মোঃ মিনহাজ উদ্দিন

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ চলছে। তবে এখনো তফসিল দেওয়া হয়নি। চায়ের দোকান, গ্রামে গ্রামে নির্বাচনী আলাপ-আলোচনা করছে। এবারের নির্বাচনে চুনতি ইউপির ৭নম্বর ওয়ার্ডে মেম্বার পদে বেশ আলোচনায় যার নামটি এসেছে মো. মিনহাজ উদ্দিনের। তিনি চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

তরুণ ব্যক্তিত্ব হিসেবে এলাকাও তার রয়েছে ব্যাপক জনসমর্থন। পাচ্ছেন মানুষোর ভালবাসা, সহযোগীতা। ইতিমধ্যে মিনহাজ উদ্দিন তার ৭নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েকটি উঠান বৈঠক করে মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।

মিনহাজ উদ্দিন একজন তরুণ। নির্বাচনে তরুণ ও যুবকদের ভোটারদের আগ্রহ বেশি। তরুণদের ভোটাররা তার প্রতি প্রাধ্যনা পাবে বলে ধারণা করা হচ্ছে।

মিনহাজ উদ্দিনের বাবা মরহুম ডাক্তার আব্দুল শরীফ একজন ইউপি সদস্য ছিলেন। তিনি তার বাবার হাত ধরেই এগিয়ে যেতে কাজ করার আগ্রহ তৈরী করেছেন। তার বাড়ি চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায়। তিনি একজন তরুণ সমাজ সেবক ও দানবীর।

মিনহাজ উদ্দিন চুনতি ৭নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকায় ক্রীড়া সংগঠন, ধর্মীয় কাজ, মসজিদ ও মাদ্রাসার তার সামর্থনুযায়ী আর্থিকভাবে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করে যাচ্ছেন।

কর্মেই যার পরিচয়, মিনহাজ উদ্দিন চুনতির ৭নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চান। অসহায় দরিদ্র পরিবারের পাশে থাকতে চান। মানুষের একজন সেবক হয়েও তিনি কাজ করতে চান। গেল কিছুদিন ধরে তার অবস্থান থেকে নিজেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

চুনতি ইউপির সম্ভাব্য ৭নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী,তরুণ সমাজসেবক মিনহাজ উদ্দিনের সাথে যোগাযোগ হলে তিনি প্রতিবেদককে বলেন, সাংবাদিক ভাই দেখেন, আমি একজন ব্যবসায়ী। আবার আমার মরহুম বাবা একজন চিকিৎসক ছিলেন আবার এলাকার একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আমি আমার বাবার পথ ধরে চলতে চাই। বাবার যেমন স্বপ্ন ছিলো, এলাকার মানুষের জন্য কাজ করার,ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। আমারও সেই স্বপ্ন রয়েছে, আমি কিছু নিতে নির্বাচন করছিনা, এলাকার মানুষকে দিতে ৭নম্বর বাসীর পাশে থাকতে মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মানুষের ব্যাপক জনসমর্থন পাচ্ছি। কয়েকটি এলাকায় এলাকায় উঠান বৈঠক করেছি। এলাকাবাসী খুব বেশি আগ্রহ দেখিয়েছেন, যার কারণে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি চুনতির ৭নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক,মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এবং একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করাটাই আমার লক্ষ্যে। আমি সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছি। নির্বাচিত হলে এলাকার মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো। কোন ধরণের দুর্নীতি অনিয়ম বরদাস্ত করবোনা।

আমি চুনতির ৭নম্বর ওয়ার্ডবাসীর একজন সেবক হতে চাই। জনপ্রতিনিধির বাইরে থেকেও এলাকার মানুষের পাশে থেকেছি। জনপ্রতিনিধিত্ব করলে একটু বেশি সেবা করা যায়। মন-মানসিকতা স্থির করে চুনতির ৭নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কিছু করতে কাজ করবো ইনশাল্লাহ।

চুনতির ৭নম্বর ওয়ার্ডবাসীর কাছে দোআ,সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ মিনহাজ উদ্দিন।