চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম।
১৫ অক্টোবর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে ফিরোজ খানুন। তিনি একজন শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক। তিনি কলাউজান নিজতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশায় তিনি পেয়েছেন অনেক সম্মান ও মর্যাদা।
এই চারজন বিশিষ্ঠ এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মনিকা দাশ, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) হারাধন দাশ ও পদাধিকার বলে সদস্য,সচিব হিসেবে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ তারিখের সংশোধনী এর প্রবিধান ৬৪ অনুসারে লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটি স্মারকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া গেল।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা আশাবাদ ব্যক্ত করে জানান, ফিরোজ খানুন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। বিদ্যালয়ের সভাপতি ফিরোজ খানুনের দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ফিরোজ খানুন বলেন, প্রথমে মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গেল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের প্রতি, যার সার্বিক তদারকির কারণে এটি সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী স্যার এবং বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্যারের প্রতি।
তিনি বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।
বিদ্যালয়ের নতুন সভাপতি ফিরোজ খানুন আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে সুখছড়ি উচ্চ বিদ্যালয় কে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।আমি যেহেতু একজন শিক্ষক। দীর্ঘদিন শিক্ষকতা করেছিলাম, আমার অভিজ্ঞতাও রয়েছে, আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে এই স্কুলের শিক্ষার মানকে ত্বরান্বিত করতে চাই। আমি আশা করছি এই বিদ্যালয়ের সুনামকে এগিয়ে নিয়ে যাবো। আমার উপর এই পবিত্র দায়িত্ব অর্পণ করায় বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো। এই পথচলায় বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী,শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে ফিরোজ খানুনকে সভাপতি করায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।
