যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লোহাগাড়ায় জহিরুল ইসলামের নেতৃত্বে র‍্যালি ও সমাবেশ

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২০:০৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম।

র‍্যালিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর বাড়ির সামনে থেকে শুরু হয়ে উপজেলার আমিরাবাদ চৌধুরী প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সেলিম উদ্দীন খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, উপজেলা যুবদলের সংগঠক সোহরাব উদ্দীন আবু হেনা ও যুবদল নেতা এম এস শিহাব, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, যুবদল নেতা, ফয়সাল, শাহজাহান, সালেহ নুর, দেলোয়ার, তৌহিদ, মনজুর, আবু সুফিয়ান, আবছার, শওকত, এহেসান, রুবেল, আরফাত, মিনহাজ ও নোমানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।