back to top

ছাত্রদলের কমিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক-রাজনীতিতে নতুন সমীকরণ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৯:৫৯

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৯ জুন (শুক্রবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব উদ্দিন রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা রিদুয়ান সিদ্দিকী।

তিনি পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের একজন সক্রিয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবেও কাজ করেছেন।

কমিটিতে দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিদুয়ান সিদ্দিকী বলেন, “তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে আরও গতিশীল করতে আমি কাজ করে যাব।

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, এই দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার রাজনৈতিক অভিভাবক হিসেবে উল্লেখ করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে Barrister Mir Mohammad Helal Uddin

রাজনৈতিক অঙ্গনে রিদুয়ান সিদ্দিকী বর্তমানে তরুণ নেতৃত্বের মধ্যে আলোচনায় রয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।