back to top

ফুটবল বিশ্বকাপ নিয়ে জ্ঞানচর্চার নতুন মঞ্চ চট্টগ্রামে

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ০৮:২৫

তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল বিশ্বকাপ-সংশ্লিষ্ট জ্ঞানচর্চা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং যুক্তিনির্ভর মতবিনিময়কে উৎসাহিত করার লক্ষ্যে এনডিএফবিডি চট্টগ্রাম জোনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে “এনডিএফবিডি বিশ্বকাপ বিতর্ক ২০২৬”।

আজ সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাপম্পাসে।

আয়োজক সংগঠন এনডিএফবিডি চট্টগ্রাম জোন জানিয়েছে, এ আয়োজনে অংশগ্রহণকারী বিতার্কিকরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন দিক, এর বৈশ্বিক প্রভাব, ঐতিহাসিক গুরুত্ব এবং সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে তথ্যভিত্তিক যুক্তি ও বিশ্লেষণ উপস্থাপন করবেন।

বিশ্বকাপকে কেন্দ্র করে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ ছাড়াও সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে গভীর আলোচনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী এবং বিতর্কানুরাগীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন, চট্টগ্রাম জোনের বার্তা প্রেরক ও মিডিয়া কো অর্ডিনেটর সুবীর চৌধুরী এবং এন ডি এফ কোর্স সমন্বয়ক সত্যেন দে।