লোহাগাড়ায় শব্দদূষণ বিরোধী অভিযানে ৭টি হাইড্রোলিক হর্ণ শব্দ, ৪ বাসকে জরিমানা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৪:২৫

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় শব্দ দূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। এসময় ৪টি বাস কে ১১হাজার টাকা জরিমানা ও ৭টি হাইড্রোলিক হর্ণ শব্দ জব্দ করা হয়।

২৫আগস্ট (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাশাবির সামনে এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস, লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান ও উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলামসহ লোহাগাড়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদরে মাশাবির সামনে এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে পরিবেশ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করি।

নির্ধারিত মান মাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন বিধিমালা ২০২৫ এর আলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মারসা পরিবহনকে ৩হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৩হাজার, ঈগল গাড়িতে ২হাজার ৫০০ টাকা ও পুরবী গাড়িতে ২হাজার ৫০০টাকাসহ মোট ৪টি গাড়ি কে ১১হাজার টাকা জরিমানা এবং মোট ৭টি হর্ণ শব্দ জব্দ করা হয়।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সুপ্রভাত চট্টগ্রাম/আরএসপি/রায়হান