রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম।
৩১আগস্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে চুনতির বড় মৌলানা সাহেবের বাড়ির আলহাজ্ব মাইজুদ্দিন সিদ্দিকীর পুত্র চট্টগ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল ইসলাম সিদ্দিকী।
এই চারজন বিশিষ্ঠ এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত দেলোয়ার হোসেন, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) আনোয়ারুল হক ও পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান,শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমাস।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ তারিখের সংশোধনী এর প্রবিধান ৬৪ অনুসারে লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটি স্মারকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া গেল।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা আশাবাদ ব্যক্ত করে জানান,নুরুল ইসলাম সিদ্দিকী বিদ্যালয়ের সভাপতি হওয়া আমরা আনন্দিত। তার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে চুনতি উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের নতুন সভাপতি নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ,অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে নিতে কাজ করবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে চুনতি উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য । দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে,নুরুল ইসলাম সিদ্দিকী বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করায় বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।
