রায়হান সিকদার, লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি সাবেক ছাত্রনেতা, উত্তর পানত্রিশা গ্রামের কৃতি সন্তান মো. নুরুল ইসলামকে বরণ করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে নতুন সভাপতি বিদ্যালয়ে আগমন করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। তিনি বিদ্যালয়ের হল রুমে সকল শিক্ষকদের সাথে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এরপরে বিদ্যালয়ে ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের চাওয়া-পাওয়া মনোযোগ দিয়ে শুনেন সভাপতি এবং শিক্ষার্থীদের কে আগামীতে এই বিদ্যালয়ের সুনাম রক্ষায় নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলার আহবান জানান।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসাইন, শিক্ষক প্রতিনিধি অঞ্জু প্রভা বড়ুয়া, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রনেতা হামিদ হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের নতুন সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালনে সুযোগ পেয়েছি। শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা কোন কিছু আমার কাছে লুকাবেন না, আমিও আপনাদের কাছে কিছু লুকানোর সুযোগ নেই।
শিক্ষকদের কে সবসময় শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের কোন প্রকার পড়ালেখায় ঘাটতি থাকলে তাদের জন্য যেটি করা দরকার তার অবস্থান থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। এই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো। দ্রুত একটি অভিভাবক সমাবেশের ব্যবস্থার উদ্যোগ নিবো।
তিনি আরও বলেন, আমি এই বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের কে আলোকিত মানুষ হতে হবে। তাদের কে নৈতিক শিক্ষাটাই দিতে হবে। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব ইনশাল্লাহ।
তাকে সভাপতি হিসেবে মনোনীত করায় এবং বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে নতুনভাবে সভাপতির দায়িত্ব দেওয়ায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গেল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য,পদপ্রার্থী প্রিয়নেতা নাজমুল মোস্তফা আমিন ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন ভাই কে এবং সকল শিক্ষক -শিক্ষিকা, অভিভাবকসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
