লোহাগাড়ায় ইউএনওর হস্তক্ষেপে কলাউজানের সেই পাহাড় কাটা বন্ধ! টাঙানো হল লাল পতাকা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হরিণারবিল কাটা পাহাড় এলাকায় সড়কের পার্শ্বে একটি পাহাড় কাটার অভিযোগ উঠেছে।গত দুই-তিন ধরে রাঁতের আধারে পাহাড় থেকে ডাম্পার ভর্তি করে লাল,মাটি কেটে নিয়ে যাচ্ছে। পাহাড় কাটার ফলে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশ করেন এবং এলাকাবাসীরাও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ বিষয়টি অবগত হলে তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে পাহাড় কাটা বন্ধ করতে চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (ইউএলও) কে নির্দেশনা প্রদান করেন।

৩০ সেপ্টেম্বর (বুধবার) সকালে সেই কাটা পাহাড়ের স্থান পরিদর্শন করেন এবং ইউএনও`র হস্তক্ষেপে সেই পাহাড় কাটার দায়ে সেখানে লাল পতাকা টাঙিয়ে পাহাড় কাটা বন্ধ করে দেন চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মনজুরুল ইসলাম চৌধুরী।

এসময় ভূমি অফিসের স্টাফ অভি দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ বলেন, পাহাড় খতিয়ানে হোক কিংবা খাস জায়গা কোনভাবেই পাহাড় কাটা যাবেনা। পাহাড় কেটে প্রকৃতি নষ্ঠ করা যাবেনা। কলাউজান হরিণারবিল পাহাড় কাটার বিষয়টি গণমাধ্যম কর্মী ও স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে দ্রুত সময়ে পাহাড় কাটা বন্ধ করতে চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। তিনি ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে পাহাড় কাটা বন্ধ করে দেন। এই পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।