উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন মোঃ রুহুল আমিন রাসেল

রায়হান সিকদার,লোহাগাড়াঃ প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ০২:০৪

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হয়েছেন মোঃ রুহুল আমিন রাসেল। বিদ্যালয়ে দাতা সদস্য হিসেবে যুক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা কমিটি তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

তিনি করাইয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক নুরুল আলমের পুত্র।

আজীবন দাতা সদস্য হওয়ার জন্য নির্ধারিত অর্থ প্রদান করে তিনি বিদ্যালয়ের প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁর এই মহৎ অবদান বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে।আপনার এই মহৎ অবদান বিদ্যালয়ের ইতিহাসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আজীবন দাতা সদস্য হওয়ায় ৭ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে তার কাছ থেকে নির্ধারিত অর্থের চেক গ্রহন করেন এবং
আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা কমিটি।

এই উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফেরদৌস এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক চন্দন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নুরুল আলম, সাবেক সভাপতি শিক্ষাবিদ মাষ্টার আবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিক উদ্দীন,উত্তর পদুয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দীন,সহকারী প্রধান শিক্ষক রিটন কান্তি বিশ্বাস,শিক্ষক প্রতিনিধি ছাবের আহমদ, অভিভাবক সদস্য ডা. খোরশেদ আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ, আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নির্ধারিত পাঁচ লক্ষ টাকা অনুদানের চেক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষকসহ সবার উপস্থিতিতে হস্তান্তর করা হয়। এ অনুদান প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহারের মাধ্যমে উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সক্ষম হবে।

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফেরদৌস বলেন, মোঃ রুহুল আমিন রাসেল এই বিদ্যালয়ে দাতা সদস্য শিক্ষার সার্বিক অগ্রযাত্রায় সামিল হয়ে অনন্য দুষ্ঠান্ত স্থাপন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বা শিক্ষকদের একার দায়িত্ব নয়। শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলা সম্ভব।

উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ রুহুল আমিন রাসেল তার অনূভুতি ব্যক্ত করে বলেন, এই বিদ্যালয়ের অনেক ঐতিহ্য রয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অগ্রযাত্রায় নিজেকে জড়িত করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে ব্যক্তি ও পরিবারের এমন দায়িত্বশীল অংশগ্রহণ আরও বিস্তৃত হোক, এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।