চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।
২০ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিক তোফায়েল আহমেদ শাকিলের কাছে এই মোবাইল ফোন হস্তান্তর করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।
মোবাইল হস্তান্তর কালে লোহাগাড়া থানার এএসআই জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল মালিকেরা থানায় জিডি করে থাকেন। তারই ধারাবাহিকতায় উপজেলা সদরে ৯ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদ শাকিল নামে এক যুবকের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরবর্তীতে লোহাগাড়া থানায় একটি জিডি করেন। মোবাইল উদ্ধার করতে জিডিমূলে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার থেকে মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইলের প্রকৃতি মালিক তোফায়েল আহমেদ শাকিল বলেন, আমার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর আমি যথাসময়ে থানায় একটি জিডি করি। এরপর আমি আশা করিনি মোবাইলটি ফিরে পাবো। হঠাৎ থানা থেকে ফোন করে বলে যে হারানো মোবাইলটি উদ্ধার করা হয়েছে এবং থানা এসে নিয়ে যেতে। এতে আমি আন্তরিকভাবে লোহাগাড়া থানার ওসি স্যারকে ধন্যবান জানাচ্ছি।
