প্রায় ১মাস ৮দিন পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে বহাল রাখা হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব পালনে কোন বাঁধা নেই। আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে জনসাধারণের জন্য সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।
শনিবার (৭ নভেম্বর) দেওয়া এক বার্তায় তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আদেশের মাধ্যমে তাঁকে দায়িত্বে বহাল রাখা হয়েছে। এর ভিত্তিতে আগামীকাল থেকে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম শুরু করবেন।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আধুনগরবাসীর উদ্দেশে করে লিখেছেন,
সুপ্রিয় আধুনগরবাসী
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেদমতে পেশ করছি।
আগামীকাল ৮ নভেম্বর (রোজ রোববার) থেকে আমাদের আধুনগর ইউনিয়ন পরিষদে জনসাধারণের সব ধরনের সেবা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এক আদেশের মাধ্যমে আমাকে দায়িত্বে বহাল রেখেছেন। মাঝখানে প্রায় ১ মাস ৮দিন আমার ইউনিয়নের সম্মানিত জনসাধারণ তাঁদের নাগরিক সেবা নিতে পারেন নি, তাই সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
যাদের ষ/ড়/য/ন্ত্রের কারণে জনগণ হয়রানির শিকার হয়েছে তাদের ব্যাপারে বিচারের ভার মহান আল্লাহ ও জনগণের উপর ছেড়ে দিলাম।
স্বাভাবিকভাবেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে সরকারি উর্ধতন কর্তৃপক্ষ আমাদের কাজের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবারও প্রাণবন্ত হতে যাচ্ছে আধুনগর ইউনিয়ন পরিষদ। আপনার/আপনাদের আগমনে মুখরিত হোক আমাদের প্রিয় প্রাঙ্গণ। সবধরনের নাগরিক সেবার জন্য পরিষদে আসার অনুরোধ জানিয়েছেন।
