দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তন স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর (শনিবার) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসসের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ আবু তোরাব মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আনম নোমান,
চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সাবেক অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ হাচান,মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খোকন চৌধুরী,বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, মাওলানা আতিকুল্লাহ, কক্সবাজারের ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলম চৌধুরী, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা জসিম উদ্দিন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মাওলানা ফজলুল হক, সমাজসেবক ও বিএনপি নেতা নুরুল হক চৌধুরী শিক্ষাবিদ শহীদুল হক, মাওলানা আনসারী , কাইছার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান শিক্ষার্থীদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নৈতিক শিক্ষা লাভ করতে হবে। মাদ্রাসা শিক্ষায় এখন অনেক উন্নত হয়েছে।
উল্লেখ্য, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু তোরাব মোহাম্মদ হোসাইনের আন্তরিক প্রচেষ্ঠায় বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি ভবন অনুমোদন দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
