লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৫:২৮

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন বন্যাহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত দুইজন কৃষকদে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলো উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার আবদুল কাদের এবং চকরিয়া হারবাং এলাকার গিয়াস উদ্দিন।

১৩ আগস্ট (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই কৃষকদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, চুনতি বন্যপ্রাণী অভয়ারন্য বিট কর্মকর্তা চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, বনবিভাগের পক্ষ থেকে চুনতি রেঞ্জের আওতাধীন বন্যহাতির দ্বারায় ক্ষতিগ্রস্ত দুইজন কৃষকের মাঝে ৫০হাজার টাকা করে মোট ১লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সুপ্রভাত চট্টগ্রাম/আরএসপি/রায়হান