বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় দাখিলে এ প্লাস প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৭:২০

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় দাখিলে এ প্লাস প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২০ আগস্ট (বৃহস্প্রতিবার) সকালে মাদ্রাসার হল রুমে আয়োজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ আবু তোরাব মোহাম্মদ হাসান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা জসিম উদ্দিন, নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ঠ শিক্ষাবিদ আবু তোরাব মোহাম্মদ হাসান বলেন,মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।

ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আগামীতে অবদান রাখতে সক্ষম হবে।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

শিক্ষার্থীরা ভবিষ্যৎতে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।