রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন চবির সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান সাঈদী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৯

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম।

১৭ সেপ্টেম্বর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছেন বড়হাতিয়ার কৃতি সন্তান, বড়হাতিয়া ঐতিহ্যবাহী মিয়ার বাড়ির মোহাম্মদ আবদুর রহিমের পুত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালের লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান সাঈদী।

তার বাবা আবদুর রহিম বড়হাতিয়া এশাআতুল উলুম মাদ্রাসার সাবেক সহকারি শিক্ষক ছিলেন। তার মরহুম দাদা মাওলানা আব্বাস উদ্দিন বড়হাতিয়া কুমিরাঘোনা আখতারাবাদ মাদ্রাসার সাবেক সুপার ছিলেন।

এই চারজন বিশিষ্ঠ এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সুজন কান্তি নাথ, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) মোজাম্মেল হক ও পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ তারিখের সংশোধনী এর প্রবিধান ৬৪ অনুসারে লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটি স্মারকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া গেল।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা বলেন , চবির সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান সাঈদী এলাকার ভদ্র ছেলে ও শিক্ষিত ব্যক্তিত্ব।একজন শিক্ষিক মানুষ হিসেবে তার প্রতি শিক্ষার মমত্ববোধ থাকবে বলে আমরা বিশ্বাস করি। তিনি এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। বিদ্যালয়ের নতুন সভাপতির দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি মাহমুদুর রহমান সাঈদী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করা খুব গৌরবের। আমার কাছে দায়িত্বটা বেড়েই গেলে। আমি আমার সাধ্যমত এই বিদ্যালয়ের শিক্ষার মানকে এগিয়ে,নিয়ে যেতে কাজ করবো ইনশাল্লাহ।

বিদ্যালয়ের নতুন সভাপতি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য । দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

বিদ্যালয়ের নতুন সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান সাঈদী আরও বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব। বিশেষ করে আমাকে এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত করায় গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে ধানের শীষের সংসদ সদস্য মনোনীত প্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।