চুনতি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে লোহাগাড়ার ইউএনও

রায়হান সিকদার, লোহাগাড়াঃ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।

আজ ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে আকস্মিক পরিদর্শনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ নির্ধারিত সময়ে অফিসে এসেছেন কিনা তদারকি করা হয়। এ সময় সকলকে নিজ নিজ কক্ষে উপস্থিত পাওয়া যায়।

পরিদর্শনকালে ভূমি সেবা কার্যক্রম, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়াও সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও মতামত শোনা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে ইউএনও মো. বায়েজিদ-বিন-আখন্দ এলাকার সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট বলে জানান এবং জনগণকে কোন ধরণের হয়রানী না করে সঠিক সেবা প্রদানের জন্য তহসিলদারকে নির্দেশনা প্রদান করেন। কোন ধরণের অনিয়ম, জনগণকে হয়রানী করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ হেলাল, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি অভি দাশসহ ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।