চুনতিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ  প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ২২:০৯

দলের দুঃসময়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলো, মামলা-হামলার শিকার হয়েছে, মানুষের জনসমর্থন যাদের রয়েছে সেসব ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিলে প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের।

 

৯অক্টোবর সন্ধ্যায় আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ উপলক্ষ্যে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় চত্বরে দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটির আয়োজনে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভায় দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটির নেতৃবৃন্দরা এসব কথাগুলো তুলে ধরেন।

 

বিএনপির নেতারা বলেন, বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। গেল ১২ই ফেব্রয়ারী নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। তাই যারা দীর্ঘ ১৭বছর দলের সাথে ছিলো , তাদেরকে দল বিবেচনা করে। মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আমরা জমা নিয়ে জেলায় জমা দিবো। তারাই কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রে পাঠানোর পরেই দলের চেয়ারম্যান সিদ্ধান্ত দিবেন। তাই সকল ভেদাভেদ ভূলে গিয়ে দল যাকেই মনোনয়ন দিবেন তার সাথে কাজ করার আহবান জানান।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

 

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন লিটু, নুর মোহাম্মদ শহীদুল্লাহ এর পক্ষে বেলাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা আবদুল আজিজ আকাশ,বিএনপি নেতা আবদুর নুর সওদাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম,তরুণ বিএনপি নেতা আবদুল আজিজ আকাশ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরমান উল্যাহ।

 

মতবিনিময় সভায় উপজেলার চুনতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।