বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন

সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম: প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২০:০৩

চট্টগ্রামের বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী আবু আকতার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কাস্তুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একাডেমির বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী আবু আকতার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।

সম্মেলনে উপস্থিত সদস্যদের সিদ্ধান্তক্রমে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও একাডেমির উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম জেলা রেফারি ও ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন টিপু।

সহসভাপতি হয়েছেন আবুল হাশেম মতি, ইয়াসিন আলী, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মীর মোহাম্মদ হারুন, জাফর ইকবাল, মো. ইউনুচ, মো. লোকমান (কান্তরি), হাফিজুর রহমান খোকন, মহসিন খোকন, মো. লোকমান ও কপিল উদ্দিন চৌধুরী।

সহসাধারণ সম্পাদক হয়েছেন সুজন পৌরহিত দেবু। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামশুল আলম এবং সহযুগ্ম সম্পাদক হয়েছেন মো. রিপন। সাংগঠনিক সম্পাদক একরামুল হক বাপ্পী ও সহসাংগঠনিক সম্পাদক কেলভেন।

এ ছাড়া অর্থ সম্পাদক হয়েছেন মো. নাজিম উদ্দিন (কান্তরি) এবং সহঅর্থ সম্পাদক মো. সৌরভ জাহেদ।

ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন হাসান, সহক্রীড়া সম্পাদক মো. জোনায়েদ হোসেন, প্রচার সম্পাদক মারুফ উল হুদা আসিফ, সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি এবং সহসাংস্কৃতিক সম্পাদক ইমনানুল হক জিকু।

কমিটিতে ক্রীড়া ও বিনোদন সম্পাদক